দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের ঘটনায় চালকের ভুল ছিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৫ মে) দুপুরে ফার্মগেটের মেট্রো স্টেশনে ৬৫ বছরের ওপরে এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় দেওয়া কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রত্যক্ষদর্শীদের মতে, ড্রাইভারের ভুলের কারণে টাঙ্গাইলে দুর্ঘটনা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত। রাস্তা ম্যানেজম্যান্টের ত্রুটি ছিল না।
ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, দুদিনে দেড় কোটির ওপর লোক ঢাকা ছাড়বে। টিকিট কেটে যাবেন বা গাড়ির জন্য অপেক্ষা করবেন সে অপেক্ষা করেন না যাত্রীরা। এই প্রক্রিয়া নিরুৎসাহিত করি।
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান বিষয়ে মন্ত্রী বলেন, ফিটনেস গাড়ি পর্যাপ্ত নেই। পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে।
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত ও আহতদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি যমুনা সেতু পূর্ব সারতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতরা সবাই শ্রমিক শ্রেণির যাত্রী ছিলেন।
কে